নিম পাতা ব্যবহারে জাদুকরী ১০ টি টিপস

 

নিম পাতা প্রাকৃতিক এক অমূল্য সম্পদ। নিম গাছের পাতা রয়েছে প্রচুর পরিমাণে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও নিম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহবিরোধী উপাদান। প্রকৃতিতে নিম গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে তাই নিম গাছকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একুশ শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে ।


নিম পাতার প্রাকৃতিক উপাদান নানা প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস ও জীবাণু দমন করতে সাহায্য করে। চর্মরোগ ও চুলকানিতে নিমপাতা খুবই কার্যকর। ত্বক পরিস্কার ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। নিমপাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

পেজ সূচিপত্রঃ নিম পাতা ব্যবহারে জাদুকরী ১০ টি টিপস 

 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিম পাতার ভূমিকা

নিম পাতা হচ্ছে ঘরের ডাক্তার। বহু কাল আগে থেকে মানুষ ঘরোয়া উপায়ে বিভিন্ন রোগের সমাধান হিসেবে নিমপাতা ব্যবহার করে আসছে। নিমপাতা রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল,এন্টিঅক্সিডেন্ট ও প্রদাহকারী উপাদান যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালীভাবে লড়াই করে।পাশাপাশি নিম পাতা রয়েছে বিভিন্ন ভেষজ ও উদ্ভিজ উপাদান যা বিভিন্ন চর্মরোগ ,এলার্জি,চুলকানি কমাতে সহায়তা করে।

নিম পাতায় রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ক্ষতিকর ফ্রী রেডিকেল প্রভাব থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। নিম পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ,অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চুলকানি্এ‌লার্জি ,চর্মরোগ এসব বিষয়ে ঘরোয়া টোটকা হিসেবে নিমপাতা খুবই কার্যকরী মহা ঔষধ। তবে শুধু নিম পাতার ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। সুস্থ জীবনের জন্য নিয়মিত সুষম খাবার ,ব্যায়াম ও ঘুমই সুস্থ থাকার মূলমন্ত্র।  
 

 ত্বকের যত্নে নিম পাতার ব্যবহার ও উপকারিতা


ত্বকের যত্নে নিম পাতার ব্যবহার অনেক পুরনো এবং কার্যকরী। নিম পাতায় থাকা এন্টি ব্যাকটেরিয়াল এন্টিফাঙ্গাস, এন্টি ইনফ্লামেটরি উপাদান ব্রন, ফুসকুড়ি এবং অন্যান্য ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। এটি ত্বককে ময়েশ্চারাইজ এবং উজ্জ্বলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। ব্রণের জন্য নিম পাতা ব্যবহার ভালো কিন্তু ত্বকে যদি কোন এলার্জি সমস্যা থাকে তাহলে ডক্টরের পরামর্শ নেয়া জরুরি।

নিম পাতায় বিভিন্ন প্রকারের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। সুস্থতা বজায় রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ যা ত্বকে সুস্থতা বজায় রাখে । তবে নিয়মিত ত্বক পরিষ্কার করা পর্যাপ্ত পানি খাওয়া ত্বকের স্বাভাবিক সতেজতা বজায় রাখতে সাহায্য করে। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতে নিমপাতা কার্যকরী উপাদান। নিম পাতা ত্বকের যত্নের একটি অতিরিক্ত উপাদান হতে পারে।

চুলের যত্নে নিম পাতার ব্যবহার


প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন এটির  প্রচলন বহুদিনের। নিম পাতায় রয়েছে অনেক  উদ্ভিজ ও ভেষজ উপাদান। তাই  চুলের যত্নে নিমপাতা হতে পারে একটি কার্যকরী উপাদান। মাথায় চুলকানি , খুশকি, চুল পড়া বা অন্যান্য যেকোনো সমস্যার জন্য মাথায় নিমপাতা পেস্ট ব্যবহার অনেক উপকারী। যা চুল কি করবে শক্ত ও মজবুত।

নিমপাতা একটি প্রাকৃতিক প্রয়োজনীয় উপকরণ। এতে রয়েছে এন্টি অক্সিডেন্ট। চুলের বিভিন্ন সমস্যা দূর করতে এর প্রয়োজনীয়তা অপরিহিসীম। আবার কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত চুলকানি বা অতিরিক্ত চুল পড়া এলার্জি জনিত যে কোন সমস্যা জন্য শুধুমাত্র নিমপাতার দিকে না তাকিয়ে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী। 

অ্যালার্জি ও চুলকানিতে নিম পাতার ব্যাবহার


ত্বকে অ্যালার্জি ও চুলকানি এসব বহু পরিচিত সমস্যা। এসব সমস্যার সমাধান হিসেবে অনেকেই প্রাকৃতিক ও ঘরোয়া উপায় হিসেবে নিমপাতা ব্যবহার করে। নিমপাতা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া এবং এন্টি ইনফ্লামেটরি যা জীবাণুর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে। রক্ত পরিশোধক হিসেবে  নিমপাতা বিশেষ ভূমিকা পালন করে। 

ত্বকে  চুলকানি ,লালচে ভাব ,ছোট ছোট দানার মত , দাদ, এসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে নিমপাতা ব্যবহার করা যেতে পারে। নিম পাতায় থাকা এন্টিঅক্সিডেন্ট ,এন্টি মাইক্রোবিয়াল, উদ্ভিজ ও ভেষজ রয়েছে। যা চুলকানিতে নিরাময়ক হিসেবে কাজ করে তবে দাদ বা চুলকানি অধিক পর্যায়ে চলে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।



দাদ দূর করতে নিম পাতার ব্যবহার


দাদ ত্বকে একটি পরিচিত  ছত্রাকজনিত সংক্রমণরোগ। যা সাধারণত শরীরে গোলাকৃতির লালচে হয় এবং চারিদিকে ছোট ছোট দানার মত সংক্রমণ দেখা যায়। এসব ছত্রাক জনিত রোগ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় হতে পারে নিমপাতা। নিমপাতায় থাকা এন্টি ব্যাকটেরিয়াল, এন্টিঅক্সিডেন্ট  উপাদান থাকে যা দাদ নিরাময়ের ভূমিকা রাখে।

নিমপাতা বহু পরিচিত ঘরোয়া ডাক্তার হিসেবে কাজ করে। দাদ একটি  ছত্রাকজনিত  সংক্রমণ। যার জন্য এন্টিফাঙ্গাল চিকিৎসা প্রয়োজন। নিম পাতা দিয়ে দাদ এর সমস্যা সমাধানের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। তাই শুধু ঘরোয়া উপায় এর ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।  

দাঁত ও মাড়ির যত্নে নিম পাতার উপকারিতা


দাঁত ও মাড়ি আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দাঁত ও মাড়ি  সুস্থ রাখতে নিম পাতার ডালের প্রচলন বহু আগে থেকেই। নিম ডালে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি মাইক্রোবিয়াল উপাদান যা দাঁত ও মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে । মুখের বিভিন্ন সমস্যা দূর করতে যেমন মুখের দুর্গন্ধ, দাঁতের ক্ষয় ইত্যাদি প্রতিরোধে নিম ডাল সহায়ক ভূমিকা পালন করে ।

নিমপাতা প্রাকৃতিক ঔষধি গুণে সমৃদ্ধ একটি পরিচিত ঘরোয়া উপাদান। যা আমাদের দাঁত ও  মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে তবে শুধুমাত্র নিমপাতা বা নিম ডাল দিয়ে দাঁতের মাড়ির পরিচর্যা যথেষ্ট নয় প্রয়োজনে ভালো মানের টুথপেস্ট ব্রাশ ব্যবহার করা জরুরী। যা দাঁত ও মারিকে সুস্থ রাখতে সাহায্য করে ।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নিম পাতার সম্ভাব্য উপকারিতা

সুস্থ থাকতে হলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অতি প্রয়োজনীয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নিমপাতা বেশ পরিচিত একটি উপাদান। নিমপাতা ব্যবহারে রক্তে শর্করার মাত্রা কমতে থাকে। নিম পাতায় বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ  উপাদান রয়েছে যা রক্তে গ্লুকোজের মাত্রায় সম্ভাব্য কমাতে পারে। 

ঘরোয়া ভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য নিমপাতা অতি পরিচিত। নিম পাতায় কিছু প্রবাহ বিরোধী বৈশিষ্ট্য সম্পন্ন উপাদান রয়েছে যা শরীরকে দীর্ঘস্থায়ী বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কিত তবে নিমপাতা খেলে যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এমন কোন প্রমাণ নেই তাই প্রয়োজনীয় অনুযায়ী ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী। 

পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পেতে নিম পাতার ব্যবহার


পোকামাকড়ের উপদ্রব আমাদের দৈনন্দিন জীবনের একটি পরিচিত সমস্যা। প্রাকৃতিক উপাদানের মধ্যে নিমপাতা পোকামাকড় দূরে রাখতে ব্যবহৃত একটি পরিচিত উপাদান। নিমপাতায় থাকা কিছু প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদানের কীটপতঙ্গ প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে নিমের নির্যাস ও নিমের তেলে থাকা কিছু উপাদান নির্দিষ্ট পোকামাকড়ের ওপর প্রভাব ফেলতে পারে।
নিম পাতা বিভিন্ন পোকামাকড় প্রতিরোধে কার্যকরী। তাই ঘরে নিমপাতা বা নিমের নির্যাস কিছু নির্দিষ্ট পোকামাকড়ের বিরুদ্ধে প্রতিরোধী বৈশিষ্ট্য দেখিয়েছে। তাই ঘরে নিম পাতা বা নিমভিত্তিক উপাদান ব্যবহার করা হয়। তাই পোকামাকড়ের কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিমপাতার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কীটপতঙ্গ প্রতিরোধক ব্যবহার করা অত্যন্ত জরুরি।

হজম প্রক্রিয়ায় নিম পাতার উপকারিতা  

হজম প্রক্রিয়া আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া, নিমপাতা হজমে সহায়তা করে। নিমপাতা হজমশক্তি ভালো রাখতে এবং পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়ক বলে প্রচলিত ধারণা রয়েছে। এটি পেটের গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে বলে অনেকে মনে করেন। 
লিভারের কার্যক্ষমতা ভালো রাখতে নিমপাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে ভূমিকা রাখতে পারে। লিভারের সুস্থতা ও কার্যক্ষমতা বজায় রাখতে নিমপাতার সম্ভাব্য ভূমিকা রয়েছে। লিভার সুস্থ রাখতে শুধু নিমপাতার ওপর নির্ভর না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।



রক্ত পরিশোধনে নিমপাতার ভূমিকা


নিমপাতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত। এতে রয়েছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা প্রাকৃতিকভাবে রক্ত পরিষ্কার রাখতে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। প্রাচীনকাল থেকেই রক্ত পরিশোধনের ঘরোয়া উপায় হিসেবে নিমপাতা ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি নিমপাতা ত্বকের অ্যালার্জি ও ব্রণ দূর করতেও সহায়তা করে। তাই নিমপাতাকে প্রাকৃতিক চিকিৎসক হিসেবেও বিবেচনা করা হয়।

 নিমপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের যত্নে এবং ব্রণ ও কিছু ত্বকের সমস্যায় সহায়ক হতে পারে। তবে নিমপাতা সরাসরি রক্ত পরিষ্কার করে বা শরীর থেকে টক্সিন দূর করে এমন দাবির যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই সুস্থ থাকতে সুষম খাবার, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

উপসংহার

নিমপাতা প্রাকৃতিক ঔষধি গুণে সমৃদ্ধ একটি উপকারী ভেষজ উপাদান। ত্বক, চুল, দাঁত ও শরীরের যত্নে এর বিভিন্ন ব্যবহার প্রচলিত। তবে সব সমস্যার সমাধানে নিমপাতার ওপর নির্ভর না করে সঠিক পরিচর্যা ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুস্থ থাকতে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন করুন।
 









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকস্ফিয়ার২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url