বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
বাংলাদেশে ড্রপশিপিং হলো এক ধরনের আধুনিক ব্যবসায়িক মডেল। এটি এমন একটি অনলাইন ব্যবসা, যেখানে নিজের কাছে কোনো পণ্য মজুত রাখা বা নিজস্ব দোকান কিংবা প্রতিষ্ঠান থাকা বাধ্যতামূলক নয়।
আপনি কি ঘরে বসে বিনা পুঁজিতে ড্রপশিপিং বিজনেস করতে চান ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ডপশিপিং সম্পর্কে জানুন এবং ঘরে বসে ইনকাম করুন সহজেই।
পেজ সূচিপত্রঃ বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
- ড্রপশিপিং বিজনেস আসলে কি ?
- ড্রপশিপিং বিজনেস কত প্রকার ও কি কি ?
- ড্রপশিপিং বিজনেস এর জন্য পণ্য নির্বাচন
- ড্রপশিপিং ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি
- বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে বের করা উপায়
- প্রোডাক্ট নির্বাচন ও বাজার বিশ্লেষণ
- ড্রপশিপিং বিজনেসের সম্ভাবনার দিক
- ড্রপশিপিং এ ডিজিটাল মার্কেট এর ভূমিকা
- কাস্টমার সার্ভিস ও রিটার্ন ম্যানেজমেন্ট
- ড্রপশিপিং এ নতুনদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস
- শেষ কথা
ড্রপশিপিং বিজনেস আসলে কি
ড্রপশিপিং বিজনেস আসলে একটি আধুনিক ব্যবসায়িক মডেল। যেখানে আপনি নিজের কোন পণ্য মজুদ না রেখেই অনলাইনে পণ্য বিক্রি করে ইনকাম করতে পারেন। আপনি চাইলে নিজের একটি ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা অনলাইন স্টোরের মাধ্যমে ড্রপশিপিং ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ ক্ষেত্রে অন্য কোনো সরবরাহকারী প্রতিষ্ঠানের পণ্য নিজের অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করে আয় করার সুযোগ রয়েছে।
সহজ ভাষায় বলতে গেলে, ধরুন আপনি অনলাইনে একটি পেজ খুলেছেন। সেখানে একটি জামা
বিক্রির জন্য রেখেছেন একজন সাপ্লাইইয়ার আপনাকে জামাটি ১০০০ টাকা সরবরাহ করতে
পারবেন। আপনি নিজের পেজে জামাটির দাম ১৩০০ টাকা নির্ধারণ করলেন। এরপর
একজন ক্রেতা আপনার পেজ থেকে জামাটি অর্ডার করলো, আপনি সাপ্লাইয়ার কে
অর্ডারের তথ্য জানিয়ে দিলেন এবং সাপ্লায়ার সেই ঠিকানায় পণ্যটি পাঠিয়ে
দিল এটাই মূলত ড্রপশিপি।
ড্রপশিপিং বিজনেস কত প্রকার ও কি কি
ড্রপশিপিং বিজনেস মূলত একটি অনলাইন প্লাটফর্ম। যেখানে আপনি নিজের একটি পেজ বা ওয়েবসাইট থেকে ঘরে বসে ইনকাম করতে পারেন। এখানে নিজের কাছে কোন পণ্য মুজুত থাকার দরকার নেই সরবরাহকারীর মাধ্যমে ক্রেতার কাছে পণ্য বিক্রি করে আপনি ইনকাম করতে পারেন সহজেই।
ড্রপশিপিং বিজনেস পণ্য সরবরাহের উৎস হিসেবে কাজ করে। অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়ে থাকে। ড্রপশিপিং মূলত তিন প্রকার লোকাল ড্রপশিপিং, আন্তর্জাতিক ড্রপশিপিং,।
লোকাল ড্রপশিপিংঃ লোকাল ড্রপশিপিং একটি আধুনিক ব্যবসায়ী পদ্ধতি। যেখানে আপনি নিজের কাছে কোন কোন মজুদ না রেখে দেশের বা নির্দিষ্ট অঞ্চলের যে কোন বিক্রেতার সাথে কাজ করতে পারেন।
আন্তর্জাতিক ড্রপশিপিংঃ আন্তর্জাতিক ড্রপশিপিং বিজনেস অনলাইনে পণ্য সরবরাহের উৎস । নিজের পেজ থেকে আপনি ঘরে বসে বিশ্বের যে কোন জায়গায় পণ্য সরবরাহ করতে পারেন ।
ড্রপশিপিং বিজনেস এর জন্য পণ্য নির্বাচন
ড্রপশিপিং বিজনেস এর জন্য পণ্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেসব পণ্য মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় অথবা যেসব পণ্যে চাহিদা বেশি তা খুঁজে বের করতে হবে। যে পণ্য মানুষের সমস্যা সমাধান করতে পারে এবং যেসব পণ্য বিক্রি ভালো হয় এসব পণ্যের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন । কোন পণ্য বিক্রি করলে লাভ বেশি হবে সেদিকে লক্ষ্য রাখা দরকার ।
পণ্য নির্বাচনের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের গুরুত্ব দেয়া প্রয়োজন। ক্রেতাদের কেনাকাটার অভ্যাস ধরন ও প্রয়োজন সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ । আপনি যে পণ্যটি বিক্রি করতে চান ক্রেতারা সেই পণ্যটি পছন্দ করবে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে । পণ্যটি যাতে আকর্ষণীয় হয় এবং সহজে মানুষ পছন্দ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ড্রপশিপিং বিজনেসে বাজারে কোন পণ্যের চাহিদা বেশি, কোন পণ্য বেশি বিক্রি হচ্ছ, কোন পণ্যের দাম কেমন এ সম্পর্কে ধারনা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এমন পণ্য খুঁজে বের করতে হবে যেটা চাহিদা ভালো প্রতিযোগিতা কম ও পণ্য ভালো যা উপস্থাপনার মাধ্যমে আলাদা পরিচিত তৈরি করা সম্ভব। শুধু ভালো পণ্য বিক্রি করলেই হবে না সেটা থেকে যাতে নির্দিষ্ট পরিমাণ লাভ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ড্রপশিপিং বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি
- ডোমেইন বা ওয়েবসাইটের একটি নাম
- একটি নির্দিষ্ট লোগো
- প্রোডাক্টের ছবি বা ভিডিও
- পেমেন্ট ব্যবস্থা বিকাশ ,নগদ অথবা ক্যাশ অন ডেলিভারি
- পণ্য সরবরাহের ব্যবস্থা
- মার্কেটিং
ড্রপশিপিং বিজনেসের জন্য পেশাদার ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক প্ল্যাটফর্ম সুন্দর ডোমেন, নির্দিষ্ট লোগো, প্রোডাক্ট এর ছবি,ভিডিও, পেমেন্ট ব্যবস্থা পণ্যের সরবরাহ মার্কেটিং সবকিছু মিলিয়েই একটি ওয়েবসাইটকে করে তুলতে পারে সঠিক অনলাইন স্টোর। ওয়েবসাইটের পাশাপাশি একজন নির্ভরযোগ্য সাপ্লাইয়ার ও পণ্য সরবরাহকারী কে গুরুত্ব দিতে হবে।
বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে বের করা উপায়
ড্রপশিপিং বিজনেস এর জন্য প্রয়োজন বিশ্বস্ত একজন সাপ্লায়ার যে আপনার কথা মত
পণ্য ডেলিভারি দিবে। ড্রপশিপিং বিজনেস যেহেতু আন্তর্জাতিক ভাবে করা যায়
সেহেতু বিদেশে সাপ্লায়ারদের সাথে কাজ করার সুযোগ রয়েছে। বিশ্বস্ত সাপ্লায়ার
খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় কিছু উপায় অবলম্বন করতে হয়।
বর্তমানে অনলাইনে অনেক দেশি বিদেশি সাপ্লাইয়ার পাওয়া যায়। এসব সাপ্লায়ারদের
কাজের ধরন অভিজ্ঞতা ও রিভিউ আলোচনা করে দেখা প্রয়োজনীয়। বাংলাদেশে অনেক পাইকারি
বাজারে সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে সাপ্লায়ার খোঁজা যেতে
পারে।যাদের পণ্যের মান ভালো দাম ও সরবরাহ ব্যবস্থা ভালো তাদের সাথে বিজনেস
করা যাবে।
ড্রপশিপিং বিজনেসে আপনি হবেন তৃতীয় পক্ষ । তাই সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে
সাপ্লাইয়ার ভালো হয় কথায় ও কাজে মিল থাকে। আপনার দেখানো প্রোডাক্ট যাতে ঠিক
সময় সঠিক ঠিকানায় পৌঁছে দিতে পারে অবশ্যই এমন সাপ্লায়ার খুঁজে নিবেন সব সময়।
তাই বিশ্বস্ত একজন সাপ্লায়ার ড্রপ শিপিং বিজনেস পরিচালনার অন্যতম মাধ্যম।
প্রোডাক্ট নির্বাচন ও বাজার বিশ্লেষণ
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করতে হলে আপনাকে আগে প্রোডাক্ট নির্বাচন ও
বাজার বিশ্লেষণ করতে হবে। আপনাকে বুঝতে হবে বাজারে কোন প্রোডাক্টের কেমন চাহিদা।
কোন প্রোডাক্ট কাস্টমারকে বেশি আকৃষ্ট করছে। কোন প্রোডাক্ট ট্রেন্ডিং এ আছে
কাস্টমারদের চাহিদা লক্ষ্য রেখে আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে।
ড্রপশিপিং এ বাজার বিশ্লেষণ করা প্রয়োজনীয়। কোন ওয়েবসাইটে কোন প্রোডাক্ট কি
দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা কোন দামে প্রোডাক্টটি কিনতে আগ্রহী সেদিকে লক্ষ্য
রাখতে হবে। যাতে বাজার পরিচালনা ও কাস্টমার সার্ভিস প্রদান করা সহজ হয় এবং
ক্রেতা বাড়ে বিক্রি বেশি হয় লাভ বেশি থাকে সেদিকে লক্ষ্য রাখা অতি
প্রয়োজনীয়।
বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস শুরু করার আগে বাজার বিশ্লেষণ ও প্রোডাক্ট নির্বাচন
করা অত্যন্ত জরুরি বিষয়। যাতে পরে কোন লসের সম্মুখীন হতে না হয় সব দিকে লক্ষ্য
রেখে বিজনেস করলে সফলতা অবশ্যই আসবে।
ড্রপশিপিং বিজনেসের সম্ভাবনার দিক
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেসের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে। বর্তমান
প্রজন্মের তরুণ তরুণী অনলাইনে প্রতি বেশি নির্ভরশীল অনলাইনে বিভিন্ন পণ্য ক্রয়
থেকে শুরু করে বিক্রয় হচ্ছে যা বেকার যুবকদের উৎসাহ বাড়াচ্ছে ড্রপশিপিং বিজনেসে
প্রতি ঘরে বসে একটি ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করা যাচ্ছে সহজেই।
ড্রপশিপিং বিজনেস শুধু যে বাংলাদেশে করা যাচ্ছে তা নয় দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতেও অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে ড্রপশিপিং বিজনেস । বর্তমান বিশ্বে মোবাইল ও ইন্টারনেটে কেনাকাটার প্রসারের সঙ্গে সঙ্গে ড্রপশিপিং বিজনেসের নতুন সম্ভাবনার দিক উন্মোচন হচ্ছে। যা বেকার যুবকদের কর্মসংস্থানের অন্যতম মাধ্যম হতে পারে।
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস কম মূলধনের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করএ। অনলাইনে কেনাকাটার জনপ্রিয়তা বৃদ্ধি করে। নিজের ওয়েবসাইটকে বড় করার এবং নিজের প্রোডাক্টকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার অন্যতম মাধ্যম হতে পারে ড্রপশিপিং বিজনেস। ড্রপশিপিং এর মাধ্যমে নিজের প্রোডাক্ট কে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার সুযোগ তৈরি হচ্ছে যা বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি মাধ্যম।
বাংলাদেশে ড্রপশিপিং বিজনেসের মাধ্যমে একাধিক পণ্য নিয়ে ব্যবসা করার সুযোগ তৈরি হয়েছে। যেখানে তৈরি পোশাক, রান্নার সরঞ্জাম, হোম বেকার, লাইফ স্টাইল পণ্য সব একসাথে বিক্রি করার সুযোগ তৈরি করেছে। যা বেকার সমস্যা দূর করার সাথে সাথে দেশের অর্থনীতি অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
ড্রপশিপিং এ ডিজিটাল মার্কেট এর ভূমিকা
বাংলাদেশে ড্রপশিপিং এ ডিজিটাল মার্কেটে ভূমিকা গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং ছাড়া ড্রপশিপিং বিজনেসে সফলতা সম্ভব নয়। বর্তমান ডিজিটাল বিশ্বে অনলাইন প্লাটফর্মে মাধ্যমে যেমন ফেসবুক টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এর মাধ্যমে পণ্যের প্রচার করা যায় সহজেই। যার ফলে অল্প সময়ে মানুষের কাছে পৌঁছে যায় এখানে ক্রেতাদের মেসেজের রিপ্লাই দেওয়া সহজ হয়। যা ক্রেতাদের আকৃষ্ট করে এবং সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।
বাংলাদেশে ডপশিপিং বিজনেস ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্রধান চালিকাশক্তি। মার্কেটিং
ভালো না হলে যে কোন ভালো পণ্যের বিক্রি সম্ভাবনা কমে যায়। পণ্যটি আকর্ষণীয়
হওয়া সত্ত্বেও মার্কেটিং ভালো না হলে ব্যবসায় সফল হওয়া যায় না। বিভিন্ন
অনলাইন প্লাটফর্মে ভিন্ন ভিন্ন ধরনের ছবি ভিডিও আপলোড করে ক্রেতাকে পণ্যের দিকে
আকর্ষণীয় করে তোলা যায়।
বাংলাদেশে ড্রপশিপিংএর মাধ্যমে নিজের ওয়েবসাইট বা পেজকে ব্র্যান্ড হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ হিসেবে কাজ করে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে সফলতা অর্জন করা সম্ভব। ডপশিপিং বিজনেস করার আগে ডিজিটাল মার্কেটিং জানা প্রয়োজনীয়।
কাস্টমার সার্ভিস ও রিটার্ন ম্যানেজমেন্ট
বাংলাদেশে বর্তমানে ড্রপশিপিং ব্যবসাকে সফলভাবে পরিচালনা করতে হলে কাস্টমার সার্ভিস ও রিটার্ন ম্যানেজমেন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রপশিপিং ব্যবসায় নিজের কাছে কোনো পণ্য মজুত না রেখেও ব্যবসা পরিচালনা করা যায়। তবে কাস্টমারের অর্ডার গ্রহণ, তার সঠিক ঠিকানা সংগ্রহ, পণ্যের ধরন ও বিস্তারিত তথ্য জানানো এবং প্রয়োজনে পণ্য ফেরত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিক্রেতাকেই পরিচালনা করতে হয়।
এ ছাড়া বিভিন্ন সময়ে কাস্টমারদের মেসেজের উত্তর দেওয়া, তাদের প্রশ্নের সমাধান করা এবং অর্ডার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয়। তাই ড্রপশিপিং ব্যবসায় সফলতা অর্জনের জন্য কাস্টমারদের প্রতি আন্তরিক হওয়া, দ্রুত সাড়া দেওয়া এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
রিটার্ন ম্যানেজমেন্ট ড্রপশিপিং ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্রেতাদের সঠিক পণ্য সরবরাহ করা থেকে শুরু করে পণ্যের যেকোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়া সম্পর্কে জানা জরুরি। পাশাপাশি ক্রেতাদের বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং সেগুলোর যথাযথ সমাধান করা প্রয়োজন।
কোনো কারণে ক্রেতা পণ্য ফেরত দিলে, যেমন পণ্যের অমিল থাকলে বা পণ্য নষ্ট হয়ে গেলে, বিষয়টি ভালোভাবে যাচাই করতে হবে। প্রয়োজনে সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করে পণ্য পরিবর্তন করা অথবা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
ড্রপশিপিং ব্যবসায় ক্রেতাদের বিশ্বাস অর্জন করা অত্যন্ত জরুরি। ক্রেতাদের সন্তুষ্টি নিশ্চিত করতে তাদের মেসেজের দ্রুত উত্তর দেওয়া এবং প্রয়োজনে পণ্য ফেরত নেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। এর ফলে ক্রেতারা আপনার সেবায় সন্তুষ্ট থাকবেন এবং ভবিষ্যতে আবারও আপনার কাছ থেকে পণ্য কেনার জন্য ফিরে আসবেন। পাশাপাশি আপনার পেজ সম্পর্কে ভালো রিভিউ ও ইতিবাচক মতামত প্রদান করবেন।
ড্রপশিপিং এ নতুনদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস
বাংলাদেশ ড্রপশিপিং ব্যবসা শুরু করার আগে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখা প্রয়োজন। সঠিক বাজার ব্যবস্থা পণ্য নির্বাচন সঠিক সরবরাহ ব্যবস্থা গ্রাহকের বিশ্বাস অর্জনের মাধ্যমেই সফল ব্যবসায়ী হওয়া সম্ভব। নিচে নতুনদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস।
- একটি আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করুন
- বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখুন
- বিশ্বস্ত সাপ্লাইয়ার খুজুন
- যোগাযোগ ব্যবস্থা উন্নত রাখুন
- পণ্য ফেরত এলে তা গ্রহণ করার মানসিকতা রাখুন
- ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করুন
- ভালো মার্কেটিং শিখুন
- প্রথমে অল্প পণ্য দিয়ে ব্যবসা শুরু করুন
- পণ্যের সঠিক বিবরণ দিন
মনে রাখবেন সব সময় বিজনেসের জন্য শুধু ভালো পণ্য থাকলেই হয় না। তার জন্য প্রয়োজন ভালো মার্কেটিং, ভালো যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের সঙ্গে ভালো আচরণ। সাপ্লায়ার সম্পর্কে সঠিক ধারণা রাখা প্রয়োজন। বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার আগে ওপরের বিষয়গুলো ভালোভাবে ধারণা রাখা অত্যাবশ্যকীয়। একটি ব্যবসাকে সফল করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা যা ব্যবসাকে সফল করতে সাহায্য করে ।
উপসংহারঃ বাংলাদেশে ড্রপশিপিং হলো একটি আধুনিক ব্যবসায়িক মডেল। যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে যেমন যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে ঠিক তেমনি ড্রপশিপিং বিজনেসকে করেছে আরও আধুনিক। বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস এর জন্য শুধু পণ্যই যথেষ্ট নয়। তার সাথে ভালো মার্কেটিং, উন্নত যোগাযোগ ব্যবস্থা সঠিক বিবরণ বিশ্বস্ত সাপ্লায়ার সবকিছু মিলিয়ে একটি মানসম্মত লাভজনক ব্যবসা প্রতিষ্ঠা করা সম্ভব।



টেকস্ফিয়ার২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url