পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি

আপনার প্রশ্ন যদি হয় এমন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি ? তাহলে আমি উত্তরে বলব হ্যাঁ পাওয়া যায়। ২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া সম্ভব।

পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট-পাওয়া-যায়-কি


অনেক সময় আবেদনকারী পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের যাচাই বাছাইয়ের অনেক ভোগান্তির সম্মুখীন হয়। পাশাপাশি সঠিক সময় পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত হয় না। তাই বাংলাদেশ অন্তবর্তী কালীন সরকার পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা শিথিল করেছে। 

পেজ সূচিপত্রঃ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি 

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি 

বাংলাদেশে বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া সম্ভব। বর্তমানে জাতীয় পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট দিচ্ছে সরকার। এই সংক্রান্ত অনুমোদন দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অনেক সময় আবেদনকারী বিভিন্ন পুলিশি ঝামেলা কাগজপত্রের ঝামেলায় পাসপোর্ট সময় মত হাতে পায় না। যার জন্য আবেদনকারীকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। এজন্যই মূলত পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট প্রদান করার নির্দেশনা দিয়েছে সরকার। 

২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স বাতিল করা হয়েছে । এক্ষেত্রে আবেদনকারীর NID তথ্য এবং পাসপোর্ট এর জন্য আবেদনের ফরমের তথ্য মিল আছে কিনা সেটা যাচাই করা হয়ে থাকে। আর এই যাচাইয়ের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট প্রদান করা হয়।

 আরও পড়ুনঃ

পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের NID ব্যবহার করা হলেও অপ্রাপ্তবয়স্কদের জন্ম নিবন্ধন যাচাই করা হয়। এখানে অধিকাংশ মানুষ পুলিশ ক্লিয়ারেন্স এবং পুলিশ ভেরিফিকেশন একই বলে মনে করে। কিন্তু পুলিশ  ক্লিয়ারেন্স আলাদা এবং পুলিশ ভেরিফিকেশন আলাদা বিষয়।

পুলিশ ক্লিয়ারেন্স ও পুলিশ ভেরিফিকেশন কি এক 

পুলিশ ক্লিয়ারেন্স ও পুলিশ ভেরিফিকেশন এক নয় দুইটা আলাদা বিষয়। পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে এবং পুলিশ ক্লিয়ারেন্স বিদেশ যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। নিচে আমরা পুলিশ ক্লিয়ারেন্স এবং পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে জানবো। 

পুলিশ ক্লিয়ারেন্সঃ পুলিশ ক্লিয়ারেন্স একটি সরকারি সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশের পুলিশের ইসুকৃত একটি সরকারি দলিল। যা প্রমান করে একজন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা বা অপরাধমূলক রেকর্ড নেই। সহজ ভাবে বলতে গেলে এটি একজন ব্যক্তির সততার রাষ্ট্রীয় স্বীকৃতি। বিদেশে যাওয়ার আবেদনের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদনের ক্ষেত্রেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ নথি।

পুলিশ ভেরিফিকেশন ঃ পুলিশ ভেরিফিকেশন সাধারণত অনুসন্ধানমূলক কাজ। যা আপনার পাসপোর্ট সরকারি চাকরি, লাইসেন্স ও আরও অনেক কারণে হয়ে থাকে। এক্ষেত্রে আবেদনকারীর তথ্য সঠিকভাবে যাচাই করা হয়। আবেদন ফরম এবং NID সাথে মিল আছে কিনা তা যাচাই বাছাই করা হয়।পাশাপাশি আবেদনকারীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কে যাচাই করা হয়। মোটকথা পুলিশের মাধ্যমে যাচাই বাছাই করে আবেদনকারীর প্রতিবেদন দাখিল করাকে পুলিশ ভেরিফিকেশন বলে।

পাসপোর্ট বানাতে কি কি কাগজপত্র লাগে 

পাসপোর্ট কাকে বলি? আগে এটা জানা জরুরী, বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পাসপোর্ট হলো আমাদের দেশের সরকার কর্তৃক অনুমোদিত একটি নথি, যা আপনাকে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং বিদেশ ভ্রমণের সময় আপনার পরিচয় নিশ্চিত করে। এক কথায়, এটি দেশের দেওয়া একটি অনুমতিপত্র, যার মাধ্যমে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন।

পাসপোর্ট বানাতে কি কি কাগজপত্র লাগে? এখন আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমেই পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের নিম্নরূপঃ

  • নিজের এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন
  • বাবা মায়ের এনআইডি কার্ড
  • নাগরিক সনদপত্র
  • পেশাগত পরিচয়পত্র
  • শিক্ষাগত সার্টিফিকেট অথবা বেকারত্বের সনদ
  • বিদ্যুৎ বিলের ফটোকপি
  • নিজের পাসপোর্ট সাইজ ছবি
  • বিবাহিত হলে কাবিননামা
  • সরকারের নির্ধারিত ফি

উপরোক্ত কাগজপত্র নিয়ে অনলাইনে আবেদন করলে এবং নির্ধারিত ফি জমা দিলে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন।

পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট-পাওয়া-যায়-কি


২০২৫ সালের পাসপোর্ট আবেদনের নতুন নিয়ম 

২০২৫ সালে ১৮ ফেব্রুয়ারি নতুন নিয়ম অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে। যা অন্তবর্তী কালীন সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই নিয়মটি শিথিল করেছেন। অনেক সময় আবেদনকারী পুলিশ ক্লিয়ারেন্সের কারণে কাগজপত্রের ক্ষেত্রে অনেক সময় লাগে। আবেদনকারী ভোগান্তির সম্মুখীন হয় মূলত এজন্যই এই শিথিলতা।

আরও পড়ুনঃ

নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীর আবেদন ফরম এবং NID তথ্য যাচাই করে দেখা হয়। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের জন্মনিবন্ধন যাচাই বাধ্যতামূলক এবং আবেদনের ফ্রমের  তথ্যের মধ্যে অমিল পাওয়া গেলে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করার পর সরকার নির্ধারিত ফি জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ে পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য দিতে হবে।

কোন মামলা থাকলে কি পাসপোর্ট করা যাবে কি 

২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট নির্দেশনা প্রদান করেন যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তাকে পাসপোর্ট দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না।কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  থাকলে তার পাসপোর্ট পেতে সমস্যা হতে পারে। আদালত যদি কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন, তবে আদালতের নির্দেশ অনুযায়ী তার পাসপোর্ট বন্ধ হয়ে যেতে পারে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আপনার নামে  মামলা থাকলেও আপনি পাসপোর্ট বানাতে পারবেন। কিন্তু আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলার যেমন খুন, ধর্ষণের মতো অভিযোগ থাকে তাহলে আদালত আপনাকে অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি পাসপোর্ট বানাতে পারবেন না। বিদেশ ভ্রমণ করতে পারবেন না সে ক্ষেত্রে আদালতের  অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে একজন ব্যক্তির সততা রাষ্ট্রীয় স্বীকৃতি। যা বিদেশে ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয়। কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অপরাধমূলক রেকর্ড আছে কিনা পুলিশ ক্লিয়ারেন্স দ্বারা প্রমাণ করে। বিদেশ ভ্রমণের জন্য বা বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে এই এই নথি খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র 

  • পাসপোর্ট
  • জাতীয় পরিচয়পত্র NID
  • নাগরিক সনদ
  • নির্ধারিত ফি

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের স্ক্যান কপি প্রথম শ্রেণির কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স করতে ৩ থেকে ৭ দিন সময় লাগে তবে কাগজপত্রের যদি কোন জটিলতা দেখা দেয় তাহলে সময় বেশি লাগতে পারে।

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়ার সতর্কতা

২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারির নিয়ম অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের তথ্য জাতীয় পরিচয়পত্র NID দ্বারা যাচাই করা হবে। আবেদন ফর্ম ও এনআইডির তথ্যের মধ্যে কোনো অমিল দেখা দিলে পাসপোর্ট পেতে কিছুটা জটিলতা হতে পারে। পাসপোর্ট-সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত জানতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অনুসরণ করা যেতে পারে। কোনো ব্যক্তির ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকলে পাসপোর্ট পাওয়া জটিল হতে পারে।

পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট-পাওয়া-যায়-কি


পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে পাসপোর্টের আবেদন ফরম এবং জাতীয় পরিচয়পত্রের NID সব তথ্য একই থাকে। যদি কোনো তথ্যের অমিল হয়, তাহলে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। তাই খেয়াল রাখতে হবে, যেন এনআইডি এবং আবেদন ফরমের সব তথ্য সঠিকভাবে মিলে যায়।

আরও পড়ুনঃ

কোনো মামলায় আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা হতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়ার জন্য অবশ্যই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি প্রথম শ্রেণির কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে।

উপসংহারঃ ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারির অন্তবর্তী কালীন সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর নির্দেশনা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে জন্মনিবন্ধন আবেদন ফরম এবং NID সকল তথ্য মিল থাকতে হবে। এসব তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া সম্ভব।  










  





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকস্ফিয়ার২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url