চুলপড়া রোধে মেহেদি পাতার ব্যবহার

চুল পড়া রোধে মেহেদি পাতা প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মেহেদী পাতায় থাকা বিভিন্ন ধরনের উদ্ভিদ উপাদান ও এন্টিঅক্সিডেন্ট যা মাথা ত্বকের যত্নে সহায়তা করে।

চুলপড়া-রোধে-মেহেদি-পাতার-ব্যবহার


আপনি কি চুল পড়া রোধে মেহেদী পাতার সঠিক ব্যবহার সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন আশা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

পেজ সুচিপত্রঃ চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার 

চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার

চুলে মেহেদি পাতা একটি প্রাকৃতিক উপাদান, যা চুল পড়া কমিয়ে পুষ্টি জোগায় এবং চুলকে ঘন, মজবুত ও উজ্জ্বল করে। এটি মূলত অকালপক্বতা রোধ করে। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। চুলকে মজবুত ও লম্বা করে। চুলকে প্রাকৃতিকভাবে সুন্দর ও ঘন করতে মেহেদী পাতার গুরুত্ব অপরিসীম।

মেহেদি পাতা চুলের গোড়াকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। মেহেদি পাতাকে প্রাকৃতিক কন্ডিশনার বলা হয়। এটি চুলকে নরম, মসৃণ করে, রুক্ষতা দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায়।মাথার খুশকি ও চুলকানি দূর করতে সাহায্য করে। চুলের অকালপক্বতা রোধ করে। চুলে প্রাকৃতিকভাবে কালচে রং আনে এবং পাকা চুল ঢেকে দেয়।

চুলের বাহ্যিক রুক্ষতার জন্য মেহেদি পাতা ব্যবহার করা যেতে পারে। মেহেদি পাতা চুলের পরিচ্ছন্নতা বজায় রাখে। চুলের শুষ্ক ও প্রাণহীন ভাব কমাতে সাহায্য করে। মাথার ত্বকের পরিচর্যার জন্য মেহেদি পাতার গুরুত্ব অপরিসীম। চুলের আগা ফাটা রোধ করে এবং চুলের অতিরিক্ত জট কমাতে সাহায্য করে। নিয়মিত মেহেদী পাতার ব্যবহারে চুল হবে ঘন ও স্বাস্থ্যজ্জল।

মেহেদি পাতা মাথার ত্বকের যত্নে সহায়তা করে

মেহেদি পাতা মাথার ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। মেহেদি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন ও ফ্ল্যাভোনয়েড, যা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। মেহেদি পাতা চুলে ব্যবহার করলে খুশকির সমস্যা দূর হয়। এটি চুলকে করে ঘন, কালো ও উজ্জ্বল। পাশাপাশি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে।

মেহেদি পাতায় আরও রয়েছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, ট্যানিন, ভিটামিন ই ও প্রোটিন, যা চুলকে করে হেলদি ও সফট। মাথায় যেকোনো প্রকার ইনফেকশন প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এটি মাথা ঠান্ডা রাখে, রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং যেকোনো ছত্রাক থেকে মাথার ত্বককে রক্ষা করে।

আরও পড়ুনঃ

মেহেদি পাতা মাথার ত্বককে রাখে পরিষ্কার এবং মাথার ত্বকের সুস্থতা নিশ্চিত করে। মেহেদি পাতায় রয়েছে বিশেষ কিছু উপাদান, যা মাথার চুলকানি কমাতে সাহায্য করে। মেহেদি পাতা মাথার ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের জোগান দেয়, যা মাথার ত্বককে রাখে সুস্থ ও স্বাভাবিক।

 চুল পড়া রোধে সহায়তা করে

চুল পড়া আমাদের দৈনন্দিন জীবনের একটি বড় সমস্যা। আর এই সমস্যা দূর করতে মেহেদী পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেহেদি পাতা একটি প্রাকৃতিক উপাদান যাতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট,প্রোটিন,টেনিন ও বিভিন্ন ধরনের উদ্ভিজ উপাদান এগুলো চুল পড়া বন্ধ করতে এবং মাথার ত্বকের যত্নে সহায়তা করে। নিয়মিত মেহেদি পাতার সঠিক ব্যবহার করলে চুল পড়া থেকে রক্ষা পাওয়া যায়। নিচে আমরা মেহেদি পাতার কিছু প্যাক ও তার ব্যবহারের নিয়ম সম্পর্কে জানবো।

উপকরণঃ

  • মেহেদী পাতা বাটা ১ কাপ
  • ১ টি ডিমের সাদা অংশ 
  • আমলকির পেস্ট ২ চামচ
  • টক দই ২ চামচ

মেহেদি পাতা বাটা ১ কাপ একটি ডিমের সাদা অংশ আমলকি পেস্ট ২ চামচ টক দই ২ চামচ ভালোভাবে একসাথে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন। শ্যাম্পু ব্যবহার না করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল পড়া কমাতে,নতুন চুল গজাতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করবে। এটি সপ্তাহে দুই দিন লাগাতে পারেন।

আমরা এবার চুলে গ্রোথ বানানোর প্যাক সম্পর্কে জানবো। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ কাপ মেহেদী পাতা বাটা
  • ২ চামচ পেঁয়াজের রস 
  • ১ চামচ ক্যাস্টর অয়েল

মেহেদী পাতা বাটা ১ কাপ ২ চামচ পেঁয়াজের রস ১ চামচ ক্যাস্টর  অয়েল একসাথে ভালোভাবে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন। শ্যাম্পু ব্যবহার না করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলকে ঘন,কালো ও লম্বা করতে সাহায্য করবে।

চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে

মেহেদি পাতা প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। মেহেদি পাতায় রয়েছে বিভিন্ন প্রকার উদ্ভিজ্জ উপাদান, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল, ভিটামিন ই ও প্রোটিন, যা চুলকে গোড়া থেকে মজবুত ও উজ্জ্বল করে।

অনেকেই মনে করেন, প্রতিদিন শ্যাম্পু করলেই হয়তো চুলের যত্ন হয়ে যায়। কিন্তু সত্যি কি তাই? শ্যাম্পু কন্ডিশনার বা বিভিন্ন সিরাম চুলকে সাময়িক সময়ের জন্য পরিষ্কার করে। চুলকে দীর্ঘমেয়াদে মজবুত করতে ও চুলের স্বাস্থ্য ঠিক রাখতে অবশ্যই চুলে মেহেদি পাতা ব্যবহার করতে হবে।

আরও পড়ুনঃ

চুল যখন প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও পুষ্টির চাহিদা কম পায়, তখনই দেখা দেয় চুল পড়ার সমস্যা। অনেক সময় বাইরে থেকে চুল সুন্দর দেখালেও ভেতর থেকে চুলের গোড়া নরম হতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে হবে মেহেদি পাতা।বাজারে বিভিন্ন পণ্যের তুলনায় দ্রুত কার্যকরী সমাধান হিসেবে মেহেদি পাতার জুড়ি মেলা ভার। চুলকে পরিপাটি ও সুস্থ রাখতে সপ্তাহে অন্তত দুই দিন মেহেদি পাতা ব্যবহার করা উচিত।

নতুন চুল গজাতে সাহায্য করে

মেহেদি পাতা প্রাচীনকাল থেকেই মাথার ত্বকের ও চুলের যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মেহেদি পাতায় রয়েছে বিভিন্ন প্রকার উদ্ভিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট,টেনিন ও ভিটামিন ই যা মাথার ত্বকের যত্নে বিশেষ ভূমিকা পালন করে। মাথার ত্বক সুস্থ রাখতে চুল পড়া কমাতে চুলের ভাঙ্গন রোধ করতে মেহেদি পাতার জুড়ি মেলে না। নতুন চুল গজানোর জন্য মাথার ত্বকের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর। মেহেদি পাতায় থাকা উদ্ভিজ উপাদান গুলো মাথার ত্বকে সুস্থ রাখতে সহায়তা করে। যা চুলকে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রস্তুত করে।

মেহেদি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন। যা চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। যা চুলের ফলিকলের চারপাশে কোষের সুস্থতা বজায় রাখে। মেহেদী পাতা ব্যবহারে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তাই। অন্তত সপ্তাহে একদিন হলেও মাথায় মেহেদী পাতা ব্যবহার করা উচিত। 

চুলপড়া-রোধে-মেহেদি-পাতার-ব্যবহার


চুলের রুক্ষতা দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায়

মেহেদী পাতাকে প্রাকৃতিক কন্ডিশনার বলা হয়। মেহেদি পাতা চুলের যত্নে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে যাদের চুল শুষ্ক,প্রাণহীন,অগোছালো তারা মেহেদী পাতা ব্যবহার করতে পারেন। মেহেদি পাতায় থাকা প্রাকৃতিক রঞ্জক উপাদান চুলের উপরে একটি লালচে আবরণ তৈরি করে। যা চুলকে দীর্ঘ সময়ের জন্য করবে ঘন উজ্জ্বল ও মসৃণ।

চুলের রুক্ষতা দূর করতে মেহেদী পাতা ঃ চুলের বাইরের আবরণ কে কিউটিকল বলা হয়। এই আবরণ চুলকে সুরক্ষা প্রদান করে চুলের মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হলে চুল রুক্ষ,শুষ্ক ও চুল ভেঙ্গে যায়। মেহেদী পাতা ব্যবহার করলে চুলের এই কিউটিকল আবরণ বজায় থাকে। যা চুলকে রুক্ষ,শুষ্ক ও অগোছালো থেকে রক্ষা করে তাই চুলকে সুস্থ রাখতে হলে নিয়মিত মেহেদী পাতা ব্যবহার করা প্রয়োজন। 

আরও পড়ুনঃ

উজ্জ্বলতা বাড়াতে মেহেদী পাতাঃ মেহেদি পাতায় রয়েছে লসোন নামক একটি প্রাকৃতিক উপাদান। এই উপাদান চুলের কোরোটিনের সঙ্গে যুক্ত হয়ে চুলকে লালচে আভা তৈরি করে। ফলে চুলকে আরো প্রানোচ্ছল দেখায়। এছাড়াও নিয়মিত মেহেদী পাতার পেস্ট চুলে ব্যবহারের ফলে চুলকে করবে আরো ঘন,মসৃণ দেখাবে আরও উজ্জ্বল।

চুলের অকালপক্কতা রোধ করে 

অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুলের স্বাভাবিক রং হারিয়ে সাদা রঙে পরিণত হওয়াকে চুলের অকালপক্কতা বলে। সাধারণত চুলের ফলিকলে থাকা কোষ মেলানিন উৎপন্ন করে। স্বাভাবিক কালো বাদামি বা অন্যান্য রঙ নিয়ন্ত্রণ করে। বয়স বংশগত সমস্যা বা টেনশন অপুষ্টিগত কারণে চুলের অকালপক্কতা দেখা দিতে পারে। মেহেদি পাতা চুলকে প্রাকৃতিকভাবে অকালপক্ক কোথা থেকে রক্ষা করতে পারে।

মেহেদি পাতায় লসােন নামক একটি প্রাকৃতিক রঞ্জন উপাদান আছে। আর এই উপাদান চুলের উপর লালচে বা বাদামি আভা তৈরি করে। যার ফলে চুলকে করে ভেতর থেকে আরো কালো ও মসৃণ। মেহেদী পাতায় বিভিন্ন ধরনের যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা মাথার ত্বককে সুস্থ রাখে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে এতে চুল কম পরে এবং নতুন  চুল গজাতে সাহায্য করে।

মেহেদী পাতা ব্যবহারে কিছু সতর্কতা

চুলে মেহেদি পাতার ব্যবহার খুবই প্রচলিত। কিন্তু মেহেদি পাতা ব্যবহারের ক্ষেত্রে মানতে হবে কিছু সতর্কতা। চলুন, সতর্কতাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

মাথার ত্বকে যদি কোনো অ্যালার্জি বা ইনফেকশন থাকে, তবে মেহেদি পাতা ব্যবহার করা যাবে না। যেহেতু মেহেদি পাতা ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে, তাই যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, তাদের মেহেদি পাতা ব্যবহার না করাই ভালো। মেহেদি পাতা চুলে ব্যবহারের আগে চুলের জট ছাড়িয়ে নিতে হবে। কারণ এটি চুলে জট সৃষ্টি করতে পারে। মেহেদি পাতার পেস্ট কখনোই স্টিলের পাত্রে রাখা যাবে না। কারণ এ ধরনের পাত্রে মেহেদি পাতার সঙ্গে বিক্রিয়া হতে পারে। তাই মেহেদি পাতার পেস্ট রাখার জন্য কাচের বাটি ব্যবহার করতে পারেন।

যাদের চুলে কালার করা রয়েছে, তাদের মেহেদি পাতা ব্যবহার না করাই ভালো। এতে চুলের কালার নষ্ট হয়ে যেতে পারে। মেহেদি পাতা মাথায় ব্যবহারের পর অনেক সময় কপালে দাগ দেখা দিতে পারে। এই দাগ এড়াতে কপালে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। এছাড়াও চুলে মেহেদি পাতা ব্যবহার করা হলে তা পুরোপুরি শুকানোর আগেই ধুয়ে ফেলতে হবে। তা না হলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। তাই চুলে মেহেদী পাতা ব্যাবহারের আগে এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকুন।

চুলের পরিচর্যায় পুষ্টিকর প্যাক হিসেবে

চুলের পরিচর্যার জন্য মেহেদী পাতা একটি পুষ্টিকর উপাদান। চুলের সঠিক পরিচর্যা ও সঠিক পুষ্টির জন্য আমরা মেহেদী পাতাকে কিছু প্যাক হিসেবে ব্যবহার করতে পারি। মেহেদী পাতা দিয়ে চুলের যত্ন নিতে খুব সহজেই হেয়ার প্যাক তৈরি করতে পারেন। নিচে আমরা চুলের যত্নে কিছু প্যাক এবং এর ব্যবহার বিধি সম্পর্কে জানবো।

প্রয়োজনে উপকরণঃ

  • ১ কাপ তাজা মেহেদী পাতা
  • ২ চামচ টক দই
  • ১ চামচ এলোভেরা জেল
  •  প্রয়োজনমতো বিশুদ্ধ পানি

প্রথমেই মেহেদি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পেস্ট বানিয়ে নিতে হবে। তার মধ্যে টক দই অ্যালোভেরা জেল ও প্রয়োজনমতো বিশুদ্ধ পানি দিয়ে এমন একটি মিশ্রণ বানাতে হবে যাতে মিশ্রণটি খুব ঘন বা খুব পাতলা না হয়। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে চুলের আগা থেকে গোরা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে এবং এক ঘন্টা পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি চুলকে করবে আরো ঘন,মসৃণ ও উজ্জ্বল। 

নিচে আমরা আরও একটি প্যাক সম্পর্কে জানবো 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ কাপ মেহেদী পাতা বাটা
  • ১ চামচ মেথি গুঁড়া 
  • ১ চামচ নারকেল তেল 
  • প্রয়োজনমতো পানি

চুলপড়া-রোধে-মেহেদি-পাতার-ব্যবহার


প্রথমে মেহেদী পাতা বাটা,মেথি গুঁড়া,নারকেল তেল ও প্রয়োজনমতো পানি দিয়ে মিশ্রণটি ভালোভাবে বানিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মেশানোর পরে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে। ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি চুলের বাহিক পরিচর্যা ও মসৃণতা বজায় রাখতে সাহায্য করবে চুলকে করবে ঘন,মসৃণ ও উজ্জ্বল।

শেষ কথাঃ 

চুলের যত্নে মেহেদী পাতা একটি প্রাকৃতিক উপাদান। যা প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে চুলকে সুন্দর মসৃণ ও গোছালো রাখতে। নিয়মিত মেহেদি পাতা ব্যবহার খুবই প্রয়োজনীয়। চুলের ধরণ ও প্রয়োজন অনুযায়ী মেহেদি পাতার সাথে প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। সুন্দর ও স্বাস্থ্যজ্জল চুল পেতে নিয়মিত চুলের যত্ন নেওয়ার পাশাপাশি সুষম খাবার গ্রহণ পর্যাপ্ত পানি পান এবং চুল পরিষ্কার রাখা প্রয়োজন। প্রাকৃতিক উপাদান হিসেবে মেহেদি পাতা আপনার চুলের পরিচর্যার একটি অংশ হতে পারে। 













 


 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকস্ফিয়ার২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url