টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
টুরিস্ট ভিসা বলতে বোঝায় এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের অনুমতি পত্র। টুরিস্ট ভিসার আবেদনের জন্য চাই প্রয়োজনীয় কাগজপত্র যা আপনার বিদেশ ভ্রমণের স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে।
আপনি কি টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সম্পর্কে জানতে চান ?
তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন এবং
টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানুন।
পেস্ট সূচিপত্রঃ টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
- টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
- টুরিস্ট ভিসার আবেদন ফরম
- ৬ মাস মেয়াদী পাসপোর্ট
- NID অথবা জন্ম নিবন্ধন
- পাসপোর্ট সাইজ ছবি
- আর্থিক স্বচ্ছলতার প্রমাণ
- পূর্বে যদি কোন পাসপোর্ট থাকে তার কপি
- পেশার প্রমাণ পত্র
- ইউটিলিটি বিলের ফটোকপি
- বিমানের টিকিট ও হোটেল বুকিং
- শেষ কথা
টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
ট্যুরিস্ট ভিসা মূলত এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার অনুমতিপত্র। এই অনুমতিপত্র পাওয়ার জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। এর মধ্যে সবার প্রথমে প্রয়োজন একটি পাসপোর্ট। এছাড়াও প্রয়োজন পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং পেশাগত যোগ্যতার প্রমাণপত্র। পূর্বে যদি আপনার কোনো পাসপোর্ট থেকে থাকে, তাহলে অবশ্যই তার কপি জমা দিতে হবে।
এছাড়াও আপনার বাসার ইউটিলিটি বিলের ফটোকপি, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের কপি প্রয়োজন হতে পারে। অনেক দূতাবাস বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের কপি দেখতে চায়। সেক্ষেত্রে যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয় এবং ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো বিষয়ে আপনাকে আটকে না দেন, সেদিকে লক্ষ্য রেখে সবকিছুর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার পাসপোর্ট, এনআইডি অথবা জন্মনিবন্ধনসহ সব জায়গার তথ্য যেন একই রকম হয়। একটির সঙ্গে অন্যটির তথ্যের মিল না থাকলে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। সামান্য ভুলের জন্য আপনার সুন্দর ভ্রমণটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সবার আগে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করা এবং সেগুলোর প্রমাণসহ ভিসার জন্য আবেদন করা জরুরি।
টুরিস্ট ভিসার আবেদন ফরম
আমাদের কমবেশি সকলেরই বিদেশ ভ্রমণের ইচ্ছে আছে । বিদেশ ভ্রমণের জন্য চাই ভিসা আর টুরিস্ট ভিসা হচ্ছে সেই ভ্রমণের অনুমতি পত্র। ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে প্রথমেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর আপনার প্রয়োজন হবে মূল পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে।
অনলাইনে আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট বা নির্দিষ্ট সময়ের জন্য দ্বিতীয়বার আবেদন করতে হবে। সেখানে আপনাকে একটি নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদন করার পর আপনার আগে প্রয়োজন একটি পাসপোর্ট পাসপোর্টি অবশ্যই ৬ মাসের মেয়াদ থাকতে হবে। ২ পৃষ্ঠা অবশ্যই ফাঁকা থাকতে হবে যাতে ইমিগ্রেশন অফিসাররা সেখানে সিল মারতে পারে।
আরও পড়ুনঃ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি
আপনার ভ্রমণ সুন্দর ও নিরাপদ করার মূল চাবিকাঠি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। কাগজপত্রের মধ্যে কোনো ভুল থাকলে আপনার ভ্রমণ নিরাপদ নাও হতে পারে। তাই প্রয়োজনীয় কাগজপত্রগুলো যেন একে অপরের সঙ্গে মিল থাকে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন কাগজপত্রের মধ্যে কোনো ধরনের অমিল দেখা গেলে ইমিগ্রেশনের সময় কর্মকর্তারা আপনার ভিসা বাতিল করে দিতে পারেন।
৬ মাস মেয়াদী পাসপোর্ট
ট্যুরিস্ট ভিসার জন্য অবশ্যই একটি পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস এবং পাসপোর্টের শেষের দুটি পৃষ্ঠা খালি থাকতে হবে। সামান্য ভুল আপনার স্বপ্নের বিদেশ ভ্রমণ নষ্ট করে দিতে পারেআপনার পাসপোর্টে থাকা নাম, বয়স ও ঠিকানাসহ সব তথ্যের সঠিক কপি থাকতে হবে। অবশ্যই ওই তথ্যগুলো আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল থাকতে হবে। অন্যথায় আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে।
বর্তমান পাসপোর্টের পাশাপাশি যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে, তাহলে অবশ্যই তার কপি জমা দিতে হবে। আপনার ভ্রমণের পূর্বে যদি কোনো পাসপোর্ট থেকে থাকে, সেটি আপনার ভ্রমণের নিরাপদ একটি প্রমাণ। পুরোনো পাসপোর্টে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে, তাহলে আপনি সহজেই নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনি নিয়ম মেনে ভ্রমণ করেন।
আপনার নিজের পাসপোর্টের সব ধরনের তথ্যের ডিজিটাল ছবি রাখা প্রয়োজন। অনেক সময় ইমিগ্রেশন কর্মকর্তারা ভেরিফিকেশন করতে পারেন। আপনার সকল তথ্যের মিল রাখা জরুরি। বিশেষ করে পাসপোর্টে যে স্বাক্ষর করেছেন, সব জায়গায় ওই স্বাক্ষরই আপনাকে করতে হবে। সামান্য ভুল আপনার স্বপ্নের বিদেশ ভ্রমণ নষ্ট করে দিতে পারে।
NID অথবা জন্ম নিবন্ধন
এনআইডি কার্ড বা জন্মনিবন্ধন আপনার দেশের নাগরিকত্ব প্রমাণ করে। ভিসা তৈরি করতে গেলে লাগে পাসপোর্ট। পাসপোর্ট তৈরি করতে গেলে প্রথমেই এই দুটি কাগজের প্রয়োজন হয়। ভিসা, পাসপোর্ট ও এনআইডি একে অপরের সঙ্গে সম্পৃক্ত। পাসপোর্ট তৈরি করতে গেলে এনআইডিতে থাকা সমস্ত তথ্য নির্ভুলভাবে দিতে হবে, যাতে কোনো অমিল দেখা না দেয়। পাসপোর্ট ও এনআইডিতে যেকোনো নামের বানানের ভুল বা জন্মতারিখের ভুল থাকলে ভিসা পাওয়া মুশকিল হতে পারে।
এনআইডিতে যে স্বাক্ষর আছে, সেই স্বাক্ষর পাসপোর্টেও করতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে, যাতে আপনার এনআইডিতে আপনার বাবা মায়ের নামের যে বানান আছে, আপনার পাসপোর্টেও যেন আপনার বাবা মায়ের নাম এবং আপনার ঠিকানা একই থাকে।
আরও পড়ুনঃ বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
যদি পাসপোর্ট ও এনআইডিতে নামের বানান অথবা যেকোনো তথ্যে অমিল দেখা দেয়, তাহলে ইমিগ্রেশন কর্মকর্তারা আপনার ভিসাটি বাতিল করে দিতে পারেন। সামান্য ভুল নষ্ট করে দিতে পারে আপনার স্বপ্ন। তাই পাসপোর্ট ও এনআইডি কার্ডে যাতে কোনো ধরনের ভুল না থাকে, সেদিকে গুরুত্ব দেবেন।
পাসপোর্ট সাইজ ছবি
ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ভিসার আবেদনের সময় নির্দিষ্ট সাইজের ছবি প্রয়োজন হয়। ছবিটি হতে হবে ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি। পাসপোর্ট সাইজের ছবিটি সাদা ব্যাকগ্রাউন্ডযুক্ত হতে হবে। ছবিটি তিন মাসের বেশি পুরোনো হলে গ্রহণযোগ্য হবে না। ছবিটি অবশ্যই আপনাকে খুব অল্প সময়ের মধ্যে তুলতে হবে। ছবিটি যাতে ঝাপসা বা ফিল্টার যুক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ছবিতে আপনার দুই কান বের করতে হবে। মূলত আমরা যেমন এনআইডি কার্ডের জন্য ছবি তুলি, হিজাব পরা হলেও কান বের করতে হবে। ছবিতে যাতে মুখ পরিষ্কার দেখা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। চশমা না পরে ছবি তোলাই ভালো। ছবিটি মূলত আরো একটি প্রমাণ যাতে আপনার পরিচয় নিয়ে অন্যকেও ভ্রমন করতে না পারে এই জন্য সাম্প্রতিক সময় তুলে ছবি দিতে হবে।
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ
ট্যুরিস্ট ভিসার জন্য আপনার আর্থিক স্বচ্ছলতার প্রমাণ করতে হবে। আর্থিক স্বচ্ছলতা প্রমাণ করতে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ডলার ইনস্টেটমেন্ট প্রয়োজন হবে। ডলার ইনস্টেটমেন্টে সর্বনিম্ন ১৫০ ডলার ব্যাংকে থাকতে হবে। অথবা যদি ব্যাংক স্টেটমেন্ট করা হয়, তাহলে ১৫০ ডলারের সমপরিমাণ বাংলাদেশি টাকা ব্যাংকে থাকতে হবে। পরিবারের অনেকে যদি আপনার ওপর নির্ভরশীল হয়, তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫০ ডলারের সমপরিমাণ টাকা ব্যাংকে থাকতে হবে।
আপনাকে সর্বনিম্ন তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। আপনার যদি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের ফটোকপি এবং আপনার পাসপোর্টের একটি ফটোকপি জমা দিতে হবে। ফটোকপি জমা দেওয়ার সময় কিছু ডিজিট হাইড করবেন। এতে আপনার নিরাপত্তা বজায় থাকবে।
পূর্বে যদি কোন পাসপোর্ট থাকে তার কপি
ট্যুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মূল পাসপোর্ট জমা দিতে হবে। তার পাশাপাশি যদি আপনার কোনো আগের পাসপোর্ট থাকে, সেটিও অবশ্যই জমা দিতে হবে। পাসপোর্টটি যদি মেয়াদোত্তীর্ণ হয়, তবুও পাসপোর্টটি আপনাকে আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে জমা দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আগের পাসপোর্ট এবং বর্তমান পাসপোর্টের সকল তথ্যের মধ্যে মিল থাকে।
বর্তমান পাসপোর্ট এবং পূর্বের পাসপোর্টের মধ্যে যদি কোনো অমিল দেখা দেয়, সেক্ষেত্রে আপনার ভিসাটি বাতিল হয়ে যেতে পারে। আপনার পূর্বের পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে থানায় করা জিডির একটি ফটোকপি জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রত্যয়নপত্রও জমা দিতে হতে পারে। সেটি নির্ভর করে আপনার পাসপোর্টটি কেমন ছিল, কোন কোয়ালিটির ছিল বা কীভাবে হারিয়ে গেছে, তার ওপর ভিত্তি করে।
আপনার পেশার প্রমাণ পত্র
ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার পেশার প্রমাণ দিতে হবে। পেশার প্রমাণপত্র এই জন্য প্রয়োজন, যাতে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি কোনো অবৈধ বা অন্যায় কাজ করে দেশ ছাড়ছেন না। আপনি নিয়ম মেনে ভ্রমণ করেন এবং নিয়ম মেনে দেশে ফেরত আসেন। যদি আপনি সরকারি চাকরি করেন, তাহলে আপনার ছুটির প্রমাণ, জিও গভর্নমেন্ট অর্ডার কিংবা বহির্গমনের ছুটির আবেদনপত্র থাকতে হবে। আপনার প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর করা নথির ফটোকপি জমা দিতে হবে।
আপনি যদি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।আপনি যদি কোনো বেসরকারি চাকরি করেন, যেমন ব্যাংক, হাসপাতাল বা আপনার নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করেন, সেখান থেকেও আপনার ছুটির অনুমতি পত্রের ফটোকপি জমা দিতে হবে। আপনি যদি চাকরি থেকে রিটায়ার্ড হয়ে থাকেন, তাহলেও অবশ্যই রিটায়ারমেন্ট সার্টিফিকেটের ফটোকপি আপনাকে জমা দিতে হবে।
ইউটিলিটি বিলের ফটোকপি
ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায় ইউটিলিটি বিলের ফটোকপি গুরুত্বপূর্ণ একটি কাগজ। অনেকে ইউটিলিটি বিলের ফটোকপি সম্পর্কে অবগত নন। বা ইউটিলিটি বিল কাকে বলে, অনেকেই জানেন না। সেক্ষেত্রে আমি বলব, ইউটিলিটি বিল হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল। এ ধরনের যে বিলগুলো আছে, তাকেই মূলত ইউটিলিটি বিল বলা হয়।
আরও পড়ুনঃ প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট
এখানে অনেকের প্রশ্ন আছে প্রিপেইড মিটার নিয়ে। অনেকে এমন প্রশ্ন করেন যে, আমি তো প্রিপেইড মিটার ব্যবহার করি। সেক্ষেত্রে আমি কীভাবে ইউটিলিটি বিলের ফটোকপি জমা দেব? যদি আপনি বাসায় প্রিপেইড মিটার ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি প্রিপেইড মিটারের বিল পরিশোধের জন্য যে বিকাশ ব্যবহার করেন বা যে বিকাশের মাধ্যমে বিলটি পাঠান। সেই বিকাশ বিলের একটি প্রিন্ট করে ডাউনলোড করে সেটার একটি ফটোকপি জমা দিতে হবে। প্রিপেইড মিটারের যে কার্ড আছে, তার একটি ফটোকপি জমা দিতে হবে।
বিমানের টিকিট ও হোটেল বুকিং
টুরিস্ট ভিসার আবেদনের ক্ষেত্রে বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের কাগজপত্র জমা দিতে হতে পারে। আপনি কোন দেশে ভ্রমণ করতে চান, কোন হোটেলে থাকতে চান, কবে দেশে ফিরবেন এবং সম্ভাব্য ফ্লাইটের তথ্য উল্লেখ করতে হবে। অনেক দেশের দূতাবাস নিশ্চিত বিমানের টিকিট গ্রহণ করে থাকে। তবে একেক দেশের দূতাবাসের নিয়ম একেক রকম। তাই ভিসা আবেদনের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের নির্দেশনা ভালোভাবে জেনে নেওয়া উচিত। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়াই ভালো, যাতে কোনো ভুলের কারণে আপনার স্বপ্নের বিদেশ ভ্রমণ বাধাগ্রস্ত না হয়।
কোনো কোনো ক্ষেত্রে হোটেল বুকিংয়ের কাগজপত্রও জমা দিতে হতে পারে। এটি মূলত বিদেশে আপনি কোথায় অবস্থান করবেন, তার একটি প্রমাণপত্র। আপনি যে দেশে ভ্রমণ করতে যাচ্ছেন, সেই দেশের দূতাবাস আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং অবস্থানের বিষয়টি নিশ্চিত হতে এই কাগজপত্র চাইতে পারে। এর মাধ্যমে আপনি বিদেশে কোথায় থাকবেন এবং নির্ধারিত সময় শেষে দেশে ফিরে আসবেন কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। অনেক সময় ইমিগ্রেশন কর্মকর্তারাও এসব কাগজপত্র দেখতে চাইতে পারেন।
তাই বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের সব কাগজপত্রের কপি সঙ্গে রাখা ভালো, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয় এবং আপনার ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি না হয়।
শেষ কথা
টুরিস্ট ভিসার আবেদনের জন্য অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের প্রথমেই একটি তালিকা করে নিবেন। পরে প্রয়োজন অনুযায়ী তা সংরক্ষণ করবেন। মনে রাখবেন, আপনার ভ্রমণকে সুন্দর ও নিরাপদ করতে প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনার স্বপ্নের বিদেশ ভ্রমণকে সফল করবে।
আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, পেশার প্রমাণপত্র ও আর্থিক স্বচ্ছলতার প্রমাণপত্র সবকিছুর আলাদা ডিজিটাল কপি রাখবেন, যাতে প্রয়োজনে সময়মতো জমা দিতে পারেন। ইমিগ্রেশন কর্মকর্তারা যদি দেখতে চান, তাহলে সহজেই দেখাতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র আপনার যাত্রাকে করবে সুন্দর ও সাফল্যমণ্ডিত।



টেকস্ফিয়ার২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url