NID কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আপনি কি এনআইডি কার্ড সংশোধন নিয়ে চিন্তিত ? চিন্তার কোন কারণ নেই,এখন আপনি আপনার এন আই ডি কার্ড সংশোধন করতে পারেন খুব সহজেই। এনআইডি কার্ড সংশোধন করুন এখন আপনার নিজ উপজেলাতেই।
এনআইডি কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা খুঁজছেন ? তাহলে এই
আর্টিকেলটি আপনার জন্য মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে
বিস্তারিত জানুন।
পেজ সূচিপত্রঃ NID কার্ড সংশোধন করুন সহজেই
- NID কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- নিজের নামের বানানের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- বাবা মায়ের নামের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- রক্তের গ্রুপ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ছবি বা স্বাক্ষর পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- স্বামী স্ত্রীর নাম পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- সরকার নির্ধারিত ফি
- শেষ কথা
NID কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এনআইডি কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার এনআইডিতে যেকোনো ধরনের ভুল থাকলে অতি দ্রুত তা সংশোধন করে নেয়া উচিত। এই ভুল আপনাকে অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। আপনি যে কোন সরকারি চাকরি বা যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন।
আরও পড়ুনঃ টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য এনআইডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র। অনেক সময় অসাবধানতাবশত এনআইডি অনেক ধরনের ছোট বড় ভুল হয়ে থাকে অবশ্যই এই ভুলগুলো আমাদের অতি দ্রুত সংশোধন করে নিতে হবে। অনেক সময় নিজের নামের ভুল বাবা মায়ের নামের ভুল জন্ম তারিখ বা যেকোন বিষয় ভুল থাকলে তা অতীত দ্রুত সংশোধন করাই ভালো।
২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন এখন আপনার উপজেলা পর্যায়েই যে কোন তথ্য সংশোধনের জন্য আপনি নির্দিষ্ট একবার আবেদন করতে পারবেন। আপনার এনআইডি সংশোধনের জন্য অবশ্যই আপনাকে উপযুক্ত প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে।
নিজের নামের বানানের ভুল সংশোধন জন্য প্রয়োজনীয় কাগজপত্র
নিজের নামের বানানের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইডিতে নিজের নামের ভুলের জন্য কমবেশি আমরা সবাই ভুগছি। এনআইডিতে নিজের নাম সংশোধনের জন্য প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র। প্রমাণ হিসেবে আপনি যত বেশি কাগজপত্র জমা দিতে পারবেন, আপনার নাম সংশোধনের প্রক্রিয়াটি তত সফল হওয়ার সম্ভাবনা থাকবে।
২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী, আপনি আপনার এনআইডি কার্ড নির্দিষ্ট একবার সংশোধন করতে পারবেন। আপনি একবারের বেশি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না। এনআইডিতে আপনার নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো—
- আপনার অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি
- বাবা মায়ের এনআইডি ও জন্মনিবন্ধন
- আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
- নাগরিক সনদপত্র
- আপনার নামে কোনো জমি থাকলে তার খাজনা পরিশোধের রশিদ
- পাসপোর্টের ফটোকপি, যদি থাকে
আপনার এনআইডি উপজেলা পর্যায়ে সংশোধন করতে পারবেন। মূলত, আপনার এনআইডিতে যেকোনো ধরনের ভুল এখন উপজেলা পর্যায়ে সংশোধন করতে পারবেন। এনআইডিতে নিজের নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার আবেদনটি যাচাই করা হবে এবং উপজেলা পর্যায়ে তা সংশোধন করে দেওয়া হবে।
জন্ম তারিখ সংশোধন জন্য প্রয়োজনীয় কাগজপত্র
জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। জন্ম তারিখ সংশোধন একটি জটিল প্রক্রিয়া। এনআইডিতে জন্ম তারিখ সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এনআইডিতে আপনার জন্ম তারিখ ভুল থাকলে আপনি যেকোনো চাকরির আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা আরও অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। অবশ্যই আপনাকে উপযুক্ত প্রমাণসহ সংশোধনের জন্য আবেদন করতে হবে।
জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো—
- জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি
- শিক্ষাগত যোগ্যতার ফটোকপি
- নাগরিক সনদপত্র
- বাবা মায়ের এনআইডি ও জন্মনিবন্ধন
- অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের হলফনামা প্রয়োজন হয়
- বর্তমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড
- ওয়ারিশ সনদ
- ভাই বোনের জন্মনিবন্ধন
অনেক ক্ষেত্রে অসাবধানতাবশত এনআইডিতে জন্ম তারিখ বা সাল ভুল হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, এনআইডি ও সার্টিফিকেটের জন্ম তারিখ মিল থাকে না। সেক্ষেত্রে আপনার যেকোনো চাকরি পেতে বড় ধরনের সমস্যা হতে পারে। জন্ম তারিখে যদি দুই-তিন বছরের পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে উপযুক্ত প্রমাণ নিয়ে আবেদন করতে হবে।
ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার এনআইডিতে আপনার ঠিকানা ভুল থাকে, তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক সময় আপনার ঠিকানার বানান ভুল বা হোল্ডিং নম্বর ভুল হতে পারে। সেটি সংশোধনের জন্য উপযুক্ত প্রমাণপত্রসহ আবেদন করতে হবে।
আপনি যদি এক এলাকা থেকে অন্য এলাকায় বসবাস শুরু করেন, তাহলে ভোটার এলাকার স্থানান্তর করতে হবে। আপনার ঠিকানা যদি ভুল থাকে তাহলে আপনি ভোটদানেও সমস্যা সম্মুখীন হতে পারেন। তাই ঠিকানা সংশোধন অত্যন্ত জরুরি বিষয়। ঠিকানা পরিবর্তনের কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো।
- জন্মনিবন্ধনের ফটোকপি
- নাগরিক সনদপত্র
- বিদ্যুৎ বিলের ফটোকপি
- বাড়ির জমির দলিলের ফটোকপি
- চেয়ারম্যানের প্রত্যয়নপত্র
- জমি খারিজের রশিদ
অবশ্যই আপনাকে ঠিকানা পরিবর্তনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণসহ কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। মনে রাখবেন, নতুন নিয়ম অনুযায়ী আপনি একবারই সংশোধন করতে পারবেন। তাই আবেদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। সঠিক তথ্য দিয়ে আবেদন করলে উপজেলা পর্যায়ে আপনার ভুল সংশোধন করে দেওয়া হবে।
বাবা মায়ের নামের নামের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
বাবা-মায়ের নামের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাবা মায়ের নামের ভুল সংশোধনের জন্য অবশ্যই উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে। এনআইডিতে অনেক সময় বাবা-মায়ের নামের বানান ভুল অথবা সম্পূর্ণ নাম ভুল থাকতে পারে। এসব ভুল আপনার সরকারি বা বেসরকারি চাকরিতে বা যেকোনো কাজে সমস্যা সৃষ্টি করতে পারে।
আরও পড়ুনঃ মোবাইল দিয়ে ফিন্যান্সিং কিভাবে শিখবো
বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী একবারই আপনি আপনার বাবা মায়ের নাম সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভুলের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো।
- বাবা মায়ের জন্মনিবন্ধন
- বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি
- নাগরিক সনদপত্র
- পাসপোর্ট যদি থাকে
- শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যদি থাকে
এনআইডি সংশোধনের নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে। তাহলে উপজেলা পর্যায়েই তা সংশোধনের সুযোগ থাকবে। মনে রাখবেন, এনআইডিতে কোনো তথ্য সংশোধন শুধুমাত্র একবারই করতে পারবেন। তাই সংশোধনের আবেদন করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যাচাই করে নিবেন।
রক্তের গ্রুপ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
রক্তের গ্রুপ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। এটি গুরুত্বপূর্ণ বিষয়। রক্তের গ্রুপ সংশোধনের বিষয়টি অত্যন্ত জরুরি। এনআইডিতে রক্তের গ্রুপ ভুল থাকলে অথবা উল্লেখ না থাকলে তা সংশোধনের জন্য আবেদন করা প্রয়োজন। অনেক সময় এনআইডিতে রক্তের গ্রুপ কাজে লাগতে পারে।
যেমন ধরুন, আপনার জরুরি প্রয়োজনে রক্ত লাগবে। তখন এনআইডিতে উল্লেখ থাকলে রক্ত তাড়াতাড়ি জোগাড় করা সম্ভব। তাই ডাক্তারের রিপোর্ট যুক্ত প্রমাণপত্র দিয়ে রক্তের গ্রুপ সংশোধনের আবেদন করুন। রক্তের গ্রুপ সংশোধনের জন্য আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো।
- রক্তের গ্রুপ নির্ণয়ের রিপোর্ট
- জন্মনিবন্ধনের ফটোকপি
- বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি
বাংলাদেশ নির্বাচন অফিসের নিয়ম অনুযায়ী আপনাকে ডাক্তারের রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রক্তের গ্রুপ সংশোধনের জন্য আবেদন করতে হবে, যা আপনাকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করতে পারে। তাই রক্তের গ্রুপ এন আই ডি তে সংশোধন করা বা উল্লেখ রাখা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।
ছবি বা স্বাক্ষর পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ছবি বা স্বাক্ষর সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত জরুরি বিষয়।এনআইডিতে ছবি বা স্বাক্ষরের পরিবর্তন অত্যন্ত জরুরি বিষয়। প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি আপনাকে নিজেকেও সরাসরি উপস্থিত হতে হবে। এনআইডিতে থাকা ছবি যদি অনেক আগে তোলা হয়, তবে তা পুরোনো হয়ে যায়। তখন বর্তমান চেহারার সঙ্গে মিল পাওয়া যায় না।
এই অমিলের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ছবি অস্পষ্ট হলে আপনার মুখ ভালোভাবে বোঝা যায় না। তখনও অনেক সমস্যা হতে পারে। তাই ছবি ও স্বাক্ষর সংশোধন করা অত্যন্ত জরুরি। ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো
- আপনাকে সরাসরি উপস্থিত থাকতে হবে।
- আপনার জন্মনিবন্ধনের ফটোকপি।
- বর্তমানে তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- বর্তমানে সঠিকভাবে করা স্বাক্ষর।
- চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র।
- বাবা মায়ের এনআইডি ও জন্মনিবন্ধনের ফটোকপি।
এবার আসি স্বাক্ষরের কথায়, অনেক ক্ষেত্রে অসাবধানতাবশত নাম লিখতে ভুল হতে পারে। যা স্পষ্টভাবে বোঝা যায় না। সেক্ষেত্রে তা সংশোধনের জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি সরাসরি উপস্থিত থেকে আবেদন করতে হবে। আবেদনের আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র আরো একবার যাচাই করে নিবেন।
স্বামী স্ত্রীর নাম পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
স্বামী স্ত্রীর নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র,এনআইডিতে স্বামী স্ত্রীর নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিষয় অনেক ক্ষেত্রে এমন দেখা যায়, বিয়ের পর স্বামীর এনআইডিতে স্ত্রীর নাম যুক্ত করতে চান অনেকে। আবার স্ত্রীর এনআইডিতে স্বামীর নাম যুক্ত করতে চান অনেকেই। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ একটি আবেদন করতে হবে।
আবার কোনো কোনো ক্ষেত্রে এমন দেখা যায়, বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে। সেক্ষেত্রে নিজের এনআইডি থেকে স্বামীর নাম বা স্ত্রীর নাম বাদ দিতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন করা যায়। আবেদনটি অবশ্যই একবার করতে পারবেন। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্রগুলো ভালোভাবে যাচাই করে নেবেন।
আরও পড়ুনঃ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি
স্বামী-স্ত্রীর নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো
- আপনার এনআইডি কার্ডের ফটোকপি
- স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি
- প্রয়োজন অনুযায়ী দুজনের জন্মনিবন্ধন
- চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র
- বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা
এনআইডিতে স্বামী-স্ত্রীর নাম পরিবর্তনের ক্ষেত্রে যদি তালাক হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আইনি তালাকনামার ফটোকপি বা প্রমাণপত্র জমা দিতে হবে। প্রয়োজনে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করলে আপনার আবেদনটি সফলভাবে সংশোধন করা হতে পারে। তাই আবেদন করার পূর্বে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই করে নেবেন।
সরকার নির্ধারিত ফি
এনআইডি হচ্ছে বাংলাদেশের নাগরিকত্বের একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। যা সংশোধনের জন্য আমরা প্রায়ই অনেক ভোগান্তির সম্মুখীন হয়ে থাকি। এনআইডি সংশোধনের জন্য অবশ্যই আপনাকে প্রথমে অনলাইনে একটি আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর সরকার নির্ধারিত একটি ফি জমা দিতে হবে।
এনআইডিতে আমাদের নিজেদের নামের ভুল, বাবা মায়ের নামের ভুল, জন্মতারিখ বা অন্যান্য যেকোনো ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা প্রয়োজন। ২০২৬ সালের নির্বাচন অফিসের নতুন নিয়ম অনুযায়ী, এনআইডিতে যেকোনো ভুল সংশোধনের জন্য আপনাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এখন আপনার উপজেলা পর্যায়েই আপনি তা সংশোধন করতে পারবেন।
শেষ কথা
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। বিভিন্ন চাকরির ক্ষেত্রে, সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে আমাদের প্রথমেই এনআইডি কার্ড প্রয়োজন হয়। তাই এনআইডিতে যেকোনো ভুল থাকলে অতিদ্রুত তা সংশোধন করা জরুরি। এনআইডি কার্ডে নিজের নাম, বাবা মায়ের নাম, জন্মতারিখ, ঠিকানা ও রক্তের গ্রুপ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই করে নেওয়া জরুরি, যাতে দ্বিতীয়বার কোনো ভুল না হয়। আপনি একবারই সুযোগ পাবেন আপনার এনআইডি সংশোধন করার জন্য। তাই কোথাও যেন কোনো ভুল না থাকে, সেটি অবশ্যই খেয়াল রাখবেন। মনে রাখবেন, সঠিক তথ্যসহ আবেদন করলে আপনার সংশোধন প্রক্রিয়াটি সহজ হবে এবং তা দ্রুত সম্পন্ন হবে।

টেকস্ফিয়ার২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url